৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

অনুপ্রবেশ ঠেকাতে সাঁথিয়ায় যুবলীগের সদস্য নির্বাচনে ভাইবা

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগের কমিটিতে অনুপ্রবেশ  ও মাদক সেবী ঠেকাতে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইচ্ছুক নতুন সদস্যদের ভাইবা গ্রহণ করা হয়েছে। সকাল ১০টা থেকে এ ভাইবা কার্যক্রম শুরু। ভাইবা বোর্ডের দায়িত্ব পালন করেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল।

এর আগে উপজেলা যুবলীগের ৬৭ সদস্যর অনুকুলে ৩শত সদস্য তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। বিপুল সংখ্যক আবেদনের বিপরীতে দলীয় অনুগত ও স্বচ্ছ ব্যক্তি খুঁজে বের করতে যুবলীগের সভাপতি/সম্পাদক ভাইবার আয়োজন করে।
সকাল থেকেই উপজেলার ১০টি ইউনিয়ন থেকে তিনশতাধিক সদস্য উপস্থিত হয়। এসময় অস্থায়ী যুবলীগের উপজেলা কার্যালয় ঘিরে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল জানান, ডোপ টেস্টের মাধ্যমে স্থানীয় এমপি আলহাজ¦ এ্যাড. শামসুল হক টুকু আমাদের সভাপতি, সম্পাদক নির্বাচিত করেছে। আমরাও চাই জীবন বৃত্তান্তের মাধ্যমে খোঁজ খবর নিয়ে স্বাক্ষাতকার গ্রহণ করে কমিটির অন্য সদস্য নির্বাচিত করা হবে।
উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল জানান, যুবলীগের কসিটিতে কোন জামায়াত , বিএনপির কর্ম যাতে প্রবেশ করতে না পারে সে জন্য ভাইবার ব্যবস্থা। এ কমিটিতে কোন ভাবেই যেন মাদক সেবী, অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সে ক্ষেত্রে আমরা চেষ্ট চালিয়ে যাচ্ছি।###