ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ পাবনার সাঁথিয়ায় মানবিক সংগঠন তৎপর আবারও মানবিকতার পরিচয় দিলেন। মঙ্গলবার রাতে সংগঠনটি উপজেলার বিষ্ণুবাড়িয়া গ্রামের অসহায় নূর হোসেনের বাড়িতে তিন মাসের সকল প্রকার খাদ্য সামগ্রী প্রদান করেছে। সড়ক দুর্ঘটনায় দীর্ঘ দিন ঘরে পড়ে থাকা ও ঘরে খাবারের সংকটের কথা জেনে সংগঠনটির সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলামের নির্দেশে মানবিক তহবিল গঠন করা হয়। তৎপর সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাকিলুজ্জামান শাকিল তহবিল উত্তোলনের সমন্বয় করেন। পরে নূর হোসেনের তিন মাসের বাজার ও নগদ টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আয়নাল হক, সংগঠনের সহ-সভাপতি জিলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাকিলুজ্জামান শাকিল,কোষাধ্যক্ষ রেজাউল করিম, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন ও সহসাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন।
ঘরে খাবারের সংকট মুহুর্তে ভ্যান ভর্তি খাবার দেখে দীর্ঘশ্বাস নেন নুর হোসেনের স্ত্রী রাশিদা খাতুন। তিনি বলেন, আপনাদের সহযোগিতার কথা কখনও আমরা ভুলব না।








