স্থানীয় সুত্রে জানা যায়, ভনানীপুর গ্রামের আঃ ছাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম দীর্ঘ দিন ধরে নিজ বাড়ীতে গাজা, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছে। মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় বা নিষেধ করলে এলাকাবাসীকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেখায় আমিরুল। গত ১৬ সেপ্টেম্বর বিকালে স্থানীয়রা ভুলবাড়িয়া ইউপির ৮নং ওয়ার্ডেও ইউপি সদস্য মোঃ আজমত আলীর আহবানে আমিরুলের বিরুদ্ধে ১০৭ নং ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশী বৈঠক ডাকা হয়। সাবেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ আঃ মজিদের সভাপতিত্বে শালিশী বৈঠক বসলেও আমিরুল উপস্থিত হয় না। উক্ত সালিশী বৈঠাকে আমিরুলের স্ত্রী মোছাঃ সাদিয়া খাতুন ক্ষোভের সাথে বলেন, তার স্বামী নিজে মাদক গ্রহণ করে ও বিক্রি করে। এমনকি তাকেও (স্ত্রী) মাদক গ্রহণে বাধ্য করে। যারা কিনতে আসে তাদের নিকট মাদক না দিলে স্ত্রীকে মারপিট করে। উক্ত মিটিয়ে উপস্থিত জনতা মাদক ব্যবসায়ী আমিরুলের বিচার দাবী করেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৈঠক সম্পর্কে আমি অবগত নই। তবে মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।








