সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি,পাবনার আতাইকুলায় দীর্ঘ পাঁচ দিন অতিবাহিত হলেও স্কুল ছাত্র শিশু ভ্যাান চালকের সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে পরিবার। সন্তান জীবিত কি মৃত প্রশ্ন কুড়ে খাচ্ছে পিতা-মাতার হৃদয়। সন্ধানে থানা পুলিশের বিভিন্ন কৌশল অব্যাহত রাখছেন।
থানা ও পরিবার সুত্রে জাহাঙ্গীর আলম জানান, আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামের জাহাঙ্গীর আলম জানান, আমার ছেলে মোঃ মনিরুল ইসলাম (১৪) শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। গত ২২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ভ্যানরিক্সা নিয়ে ভাড়ার উদ্দেশে বাড়ী থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ী না আসায় খোজাখুজি শুরু করে সন্ধান মেলেনি। ২৩ সেপ্টেম্বর মনিরুল ইসলাম নিখোজ হওয়ায় আতাইকুলা থানায় সাধারন ডায়েরী করা হয়।। তিনি আরো বলেন, আমরা গরীব হওয়ায় ছেলেটি স্কুলের ফাকে ভ্যান চালিয়ে টাকা রোজগার করে। দীর্ঘ ৫ দিন গত হলেও তার খোজ মেলেনি। সে জীবিত কি মৃত আছে জানতে পারলাম না। কথা গুলো বলেই কান্নায় ভেঙ্গে পরেন তিনি।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জালাল উদ্দিন বলেন, নিখোজ মনিরুল ইসলামের সন্ধানে দেশের সকল থানা, পুলিশের বিভিন্ন শাখাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেজ পাঠানো হয়েছে। ##








