৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

আমিনপুরে গৃহবধুর যৌনাঙ্গে বাটাম ঢুকিয়ে নির্যাতন

শেয়ার করুন:

আবু হানিফ খানঃপাবনা জেলার আমিনপুর  থানাধীন নগরবাড়ি ঘাটের অন্তগত প্রতাবপুর গ্রামের এক গৃহবধুর যৌনাঙ্গে কাঠের বাটাম ঢুকিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে।জানাযায়, ১৬ জুন রাতে ওই গৃহবধুর নিজ ঘরে ঘুমিয়ে ছিল। তার ঘরের জানালা খোলা ছিল।

এসময় রাত ১১টার দিকে লম্পট হেলাল কাজী (৩৫) পিতা বচ্চু কাজী  লুকিয়ে থেকে  গৃহবধূরকে নির্যাতনের পরিকল্পনা করে। গৃহবধুটি খোলা জানালার পাশে থাকায়,  হেলাল কাজী কাঠের বাটাম  ঘুমন্ত গৃহবধূর  যৌনাঙ্গে ঢুকিয়ে দিলে, গৃহবধূটি সজোরে চিৎকার করে উঠে।  এসময় চার পাশের লোকজন ছুটে এসে হেলাল কাজীকে হাতেনাতে ধরে ফেলে।  লম্পট হেলাল সকলকে হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে  পালিয়ে যায়।

গৃহবধূর অবস্থার অবন্নতি হলে দ্রুত তাকে  হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা  জানান, কাঠের বাটাম ঢুকিয়ে দিয়ে জোরে আঘাত করার  কারণে যৌনাঙ্গ ছিড়ে ক্ষতি সাধন হয়েছে। প্রচুর রক্তপাত হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।    এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী আমিনপুর থানায় মামলা রুজু করেন।থানা পুলিশ আসামী হেলাল কাজীকে গ্রেফতারের আশ্বাস দেন।

হেলাল কাজী একজন মাদক সেবী, সে এ ধরনের কাজ আগেও অনেক বার করেছে বলে এলাকাবাসী জানান।

এদিকে আসামী হেলাল কাজী  এলাকার প্রভাবশালী হওয়ার কারণে বাদীকে মামলা তুলে নেবার জন্য হুমকী  দিয়ে আসছে।   এ ন্যক্কারজনক   ঘটনার কারনে আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে  দৃষ্টান্ত মূলত শাস্তি কামনা করেছেন এলাকাবাসী।