৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

আমিনপুরে দূর্গাপুজা উপলক্ষে শাড়ী বিতরণ

শেয়ার করুন:

আমিনপুর সংবাদদাতাঃ শারদীয় দূর্গা পুজা উপলক্ষে পাবনার আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর বাড়োয়ারী কালিবাড়ী মন্দিরে সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আয়োজনে ১শত দারিদ্র পরিবারের মাঝে এ শাড়ী বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার সদস্য সচিব চঞ্চল কুমার সরকারের সভাপতিত্বে শাড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আ,লীগের সহসভাপতি কার্তিক চন্দ্র সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার যুগ্মআহŸায়ক সুমন কুমার সাহা, ইউপি সদস্য ফিরোজ মোল্লা, পাবনা জেলা স্বেচ্ছা সেবক নেতা বিদ্যুৎ কুমার সাহা, যুবলীগ নেতা শাকিলুজ্জামান ও ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী প্রমূখ। শাড়ী প্রাপ্ত পরিবারের সদস্যরা জানান, এ প্রথম পুজা উপলক্ষে আমারা শাড়ী পেলাম। তারা এ শূভেচ্ছা উপহার পেয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।