এম এ আলিম রিপন ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) পাবনা সদর উপজেলা পরিষদ হলরুমে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা প্রধান মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং ব্যাংকের সহকারি প্রকল্প কর্মকর্তা মো.কামরুজ্জামানের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. কাওছার হাবিব। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখার সহকারি প্রকল্প কর্মকর্তা লোকমান হোসেন, শহিদুল ইসলাম, জনিয়র ইউনিট অফিসার হাসানুজ্জামান প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখার প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কার্যক্রমে যারা আন্তরিক ও নিবেদিত রয়েছেন এবং বৃক্ষ পরিচর্যায় সফলতার স্বাক্ষর রেখেছেন এমন ৫ জনকে তাদেও এ অবদানের জন্য ব্যাংকের পক্ষ থেকে নগদ অর্থ,১০টি করে গাছের চারা এবং অভিবাদনপত্র প্রদান করা হয়।







