৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

ইসলামী ব্যাংক সুজানগর শাখার উদ্যোগে গাছের চারা ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষ পরিচর্যায় সফলতার জন্য বিভিন্ন ব্যক্তির মাঝে গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়েছে । বুধবার (২৫ আগস্ট) ব্যাংক কার্যালয়ে গাছের চারা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক মো.রাশিদুল হক ।  অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার ম্যানেজার (অপারেশন) জালাল উদ্দিন,সুজানগরের বিশিষ্ট সমাজসেবক মনসুর রহমান মুন্নু এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা  আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন ব্যাংক কর্মকর্তা  রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক মো.রাশিদুল হক  জানান, বৃক্ষের বহুমাত্রিক চাহিদা ও গুরুত্বকে সামনে রেখে  ইসলামী ব্যাংক ২০০৩ সাল থেকে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।  আর এবারেও তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য শাখার ন্যায় সুজানগর শাখার উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হচ্ছে। এ সময় তিনি সবাইকে বসতবাড়ীতে  বেশী বেশী ফলজ চারা রোপণের আহবান জানান। শেষে এ কার্যক্রমে যারা আন্তরিক ও নিবেদিত রয়েছেন এবং বৃক্ষ পরিচর্যায় সফলতার স্বক্ষর রেখেছেন এমন ৫ জনকে তাদের এ অবদানের জন্য ব্যাংকের পক্ষ থেকে নগদ অর্থ, গাছের চারা এবং অভিবাদনপত্র প্রদান করা হয়।