৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

ঈশ্বরদীতে বিদেশি পিস্তলসহ আটক ২

শেয়ার করুন:

পাবনার ঈশ্বরদীতে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে পৌর শহরের বকুলের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—উপজেলার ভূতের গাড়ি এলাকার মো. আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) এবং একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন যুবক অবৈধ অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বকুলের মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় শাহান ও রিয়াদকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড তাজা গুলি (লোড করা অবস্থায়) এবং একটি ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, অস্ত্রসহ আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।