৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

করোনায় বন্ধ সাঁথিয়ার ১১টি কিন্ডারগার্টেন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ মহামারী কোভিড-১৯ করোনার কারণে প্রায় দেড়বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাবনার সাঁথিয়ায় প্রায় ১১টি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে বাঁকি গুলির করুণদশা চলছে। ফলে প্রায় ২হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। মহামারীর আগে সাঁথিয়ায় মোট ৬৪টি কিন্ডারগার্টেন স্কুল চালু ছিল। নন্দনপুর ইছামতি মডেল একাডেমির পরিচালক ও সাঁথিয়া কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ সালাউদ্দিন বাবু জানান, করোনার কারণে প্রায় দেড়বছর কিন্ডারগার্টেনগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা স্কুলে আসেনি। তারা কোন টিউশান ফি দেয়নি। ফলে প্রায় ১১টি কিজি স্কুল বন্ধ হয়ে যাওয়ায়  এই সকল প্রতিষ্ঠানের সাথে যুক্ত প্রায় ৫০জন শিক্ষক বেকার হয়ে পড়েছে। অন্য কেজি গুলোরও করুণ অবস্থ বিরাজমান। সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের জোড়গাছা গ্রামে প্রতিষ্ঠিত রংধনু কিন্ডারগার্টেনের মালিক কামাল আহমেদ জানান, এলাকার শিশুদের মানসম্মত শিক্ষাদানের উদ্দেশ্যে ২০১৫ সালে রংধনু কিন্ডারগার্টেনটি  প্রতিষ্ঠা করে ছিলাম। বেশ ভালই চলছিল। শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৩’শত। কিন্তু মহামারী করোনায় প্রায় দেড়বছর প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতন না দেয়ায় শিক্ষকরা বেকার হয়ে পড়ে। বাধ্য হয়ে কিন্ডারগার্টেনটি বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার বিষ্ণুপুরে ২০১৫ সালে প্রতিষ্ঠিত প্রভাতী কিন্ডারগার্টেন করোনায় বন্ধ হয়ে গেছে। প্রভাতী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ উজ্জ্বল হোসেন জানান,শিক্ষার্থীদের নিকট থেকে কোন প্রকার টিউশন ফি না পাওয়ায় ভাড়া ঘরে দীর্ঘ দিন খরচ বহন করা সম্ভাব না হওয়ায় স্কুলটি বন্ধ করে দিতে বাধ্য হই।