৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

কে হচ্ছেন রাবির ভিসি?

শেয়ার করুন:

ইছামতিনিউজটুয়েন্টিফোর.কম রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়মিত ভিসির (ভাইস চ্যান্সেলর) মেয়াদ শেষ হয়েছে গত ৬ মে। পরদিন ৭মে থেকে ভিসির রুটিন দায়িত্ব পেয়েছেন দু’জন প্রো-ভিসি। প্রায় চার মাস অতিবাহিত হতে চলছে, এখনো এই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ভিসি নিয়োগ হয়নি। ফলে ১৯৭৩-এর অ্যাক্টে পরিচালিত দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

এদিকে ভিসি নিয়োগ না হওয়ায়, কে হচ্ছেন রাবির পরবর্তী ভিসি? এনিয়ে ক্যাম্পাস ও রাজশাহীজুড়ে চলছে সরব আলোচনা। সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বের ভিসি পদে নিয়োগ পেতে আগ্রহী বিশ্ববিদ্যালয়টির কয়েকডজন শিক্ষক। এসব শিক্ষকদের অনেকে বিভিন্নভাবে সরকারের শীর্ষ মহলে চেষ্টা-তদবিরও বাদ রাখেননি।
একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রাবির ভিসি পদে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়টির তিনজন সিনিয়র অধ্যাপকের নামের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এরা হলেন- রাবির আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান; স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পেলে উল্লিখিত তিন অধ্যাপকের যে কেউ হতে পারেন রাবির পরবর্তী ভিসি।