৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

ক্ষেতুপাড়াবাসীর রাখাল হয়ে থাকতে চান-পিন্চু

শেয়ার করুন:

বিশেষ প্রতিনিধিঃ এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও জনগণের সমর্থন ও দোয়া কামনা করেছে পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনসুর আলম পিন্চু।  আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে উপজেলার রাজাপুর রেল স্টেশনে এক গণসংযোগের আয়োজন করা হয়।

 গণসংযোগটি এক পর্যায়ে গণ সমাবেশে রুপন্তর হয়। এলাকার ভোটার ও সমর্থকদের সাথে নিয়ে বর্তমান চেয়ারম্যান মুনসুর আলম পিন্চু বিশাল একটি র‌্যালী বের করে। র‌্যালী শেষে রাজাপুর রেলস্টেশনে কর্মী সমাবেশে সমাবেত হয়। কর্মী সমাবেশে মুনসুর আলম পিনচু বলেন আমি বিগত পাঁচ বছর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। আমি আপনাদের পাশে রাখালের মত আছি ও ভবিষতেও থাকতে চাই। আসন্ন ইউপি নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে আমি নৌকার প্রতীকে পূর্ণরায়

 

নির্বাচন করতে চাই । আপনারা আমাকে সমর্থন দিবেন ও পাশে থাকবেন। ইউনিয়ন আওয়ামীলীগের বন ও প্রকাশনা সম্পাদক আবু বক্কারের সভপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ক্ষেতুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুনসুর আলম পিন্চু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আ,লীগের সহ-সভাপতি শ্রী কার্তিক চন্দ্র সাহা, ক্রিড়া সম্পাদক আশরাফুল আলম, ইউনিয়ন আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আ: মান্নান,সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ, ওয়ার্ড আ,লীগ নেতা শ্রী দিপেন্দ্রনাথ, আ: মফিজ, আবু সাইদ, আলতাব হোসেন, রানা ও নজরুল ইসলাম প্রমূখ।