৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

গাজনার বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন:

ইছামতিনিউজটুয়েন্টিফোর. কম রিপোর্টঃ পাবনার আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের চরবোয়ালিয়া গাজনার বিল থেকে অজ্ঞাত (৬০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে স্থানীয় মৎসীজীবিরা ওই লাশটি ভাসতে দেখতে পায়। তারা লাশটি পানি থেকে উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়। 

আমিনপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটির উদ্ধার করে। এলাকা সূত্রে জানা যায়, বুধবার বিকালে স্থানীয়রা ও ব্যক্তিকে বিলের পারে ঘুরতে দেখেন। অনেকেই তার পরিচয় জানার চেষ্টা করলেও সে কিছু বলেনি। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।