৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শেয়ার করুন:

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:“ক্ষুদ্র ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে ,সেবা ও সুযোগ প্রান্তজনে”-এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বের হয় র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ,একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,সাংবাদিক হেলালুর রহমান জুয়েল,সহকারী ইন্সট্রাক্টর ইউআরসি কল্যাণ কুমার সরকার প্রমূখ। এসময় সরকারি কর্মকর্তা,এনজিও কর্মী,সুধীজন উপস্থিত ছিলেন।