শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বন্দরে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার প্রসঙ্গে তিনি একথা বলেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, যেহেতু নির্বাচনটা দলীয় প্রতীকে হচ্ছে, তিনি বিএনপির প্রার্থী হলে দলের প্রতীক পেতেন। তিনি যেহেতু ধানের শীষ প্রতীক পাননি সেহেতু তিনি বিএনপির প্রার্থী নন। তার চারপাশে বিএনপির লোকজন আছে। গতকাল জাতীয় পার্টির লোকজনও তার সঙ্গে যোগ দিয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে যত জল্পনা কল্পনাই হোক না কেন দিন শেষে ভোট শান্তিতেই হয়। আমি আশা করি ১৬ তারিখ এখানে শান্তিপূর্ণ ভোট হবে। মানুষ আমাকে ভোট দেবে এবং আমি জয়যুক্ত হবো।
আইভী বলেন, জাতীয় নির্বাচনের মুডে আমি নেই। স্থানীয় সরকার নির্বাচনের মুডে আছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়েই কথা বলতে চাই। আমার অনেক কাজ চলমান। আমি চাই আমার চলমান কাজগুলো শেষ হোক।







