৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে- এসএম কামাল হোসেন

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা)সংবাদদাতা ঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়। সে হত্যা কান্ড থেকে বাধ যায়নি শিশু শেখ রাসেলও । তার স্মৃতি ধরে রাখতে আমাদের কাজ করতে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্য বহন করছে। মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে প্রধান মন্ত্রীর জন্ম দিন উপলক্ষে চুড়ান্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সাঁথিয়া পৌর সভার আয়োজনে ও পৌর সভার মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: শামসুল হক টুকু এমপি।

তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে। তার জন্ম দিনে ইছামতি নদীতে নৌকা বাইচ বাংলার ঐতিহ্যকে আরো বৃদ্ধি করেছে। স্বাধীনতার পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে দেশ ও জাতির গঠনে কাজ করছে সরকার। স্বাধীনতা বিরোধীরা যেন কোন ষড়যন্ত্র করতে না পারে সে দিকে সকলকে সজাক থাকার আহŸান জানান টুকু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  পাবনা-২ আসনের এমপি আহম্মেদ ফিরোজ কবির। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আশিফ সামস্ রঞ্জন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,সহ-সভাপতি কার্তিক চন্দ্র সাহা,  সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পাবনা পৌর সভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা জেলা যুবলীগের আহŸায়ক আলী মর্তুজা সনি বিশ্বাস, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল, সম্পাদক মিজানুর রহমান উকিল প্রমূখ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বাগচি চ্যালেন্সজার বিজয়ী হয়। তীব্র বৃষ্টি উপেক্ষা করে বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে নদীর দুপারে হাজার হাজার জনতার ঢল নামে।