৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি, পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে আলিফ হোসেন (১৪ মাস) নামের  এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আলিফ উপজেলার পুরান চর গ্রামের ভ্যান চালক আরিফ হোসেনের ছেলে।
জানাযায়, রোববার (২৬ সেপ্টেম্বর)দুপুরে বাড়ির পাশে^ পুকুর পাড়ে বসে আলিফ খেলা করতে করতে পুকুরে পড়ে যায়। এসময় আলিফের মা পুকুর পাড়ে এসে ছেলেকে না দেখে কান্নাকাটি করতে থাকে। পরে পুকুর থেকে আলিফকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম জামাল আহমেদ বলেন, পানিতে ডুব শিশূর মৃত্যুর খবর পেয়েছি উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐ পরিবারকে আর্থিক সহযোগিতা ব্যবস্থা করা হয়েছে।