৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

পাবনায় পুলিশের অভিযান, ক্যালিবারের রিভলভারসহ গ্রেফতার-১

শেয়ার করুন:

Warning
Warning
Warning
Warning

Warning.

প্রেস ব্রিফিং

পাবনা সদরে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার। একজন আটক।

গত ইং ১২/০৮/২০২৫ তারিখ রাত্রি ২৩.১৫ ঘটিকার সময় পাবনা থানধীন রামচন্দ্রপুর মন্ডলপাড়া ঈদগাহ ময়দানের গোপন সংবাদে প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায পুলিশ। এ সময় (একজন) অস্ত্রধারী আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শরীফ ওরফে গুটে শরীফ (৩৮), পিতা: মো: জয়নাল সাং- দক্ষিণ রামচন্দ্রপুর (বাংলা বাজার হাউসিপাড়া)থানা ও জেলা পাবনা দেহ তল্লাশী করিয়া পরিহিত জিন্স প্যান্টের পিছন দিকে কোমরের মধ্যে গুজে রাখা অবস্থায় ১। একটি আট চেম্বার বিশিষ্ট .২২ ক্যালিবারের রিভলভার, যাহা .২২ বোরের ০৭(সাত)টি সচল লিথাল কার্তুজ দ্বারা LOADED অবস্থায় (যার ব্যারেল এর এক পাশে খোদাইকরা ইংরেজিতে MADE IN PAKISTAN লেখা আছে )। যাহার বডি সহ ব্যারেলের দৈর্ঘ্য ৭.৭৫ ইঞ্চি, ব্যারেলের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, কাঠের বাটের দৈর্ঘ্য.৫০ ইঞ্চি, বাটের উভয় পাশে স্ক্রুদ্বারা কাঠ সংযুক্ত। ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত এবং ধৃত আসামীর পরিহিত জিন্স প্যান্টের পিছন ডান পকেট হইতে ২। ০৩(তিন)টি মাঝারি সাইজের ককটেল সাদৃশ্য বস্তু (০২টি কালো এবং ০১টি লাল রংয়ের কসটেপ দিয়ে প্যাঁচানো) জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সংক্রান্তে পাবনা থানার মামলা নং-৩২,তাং-১৩/০৮/২০২৫ ইং, ধারা- ১৮৭৮ ARMS ACT 19A/19(F) এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ ধারার রুজু হয়।