ইছামতিনিউজ২৪.কমঃ দ্বিতীয় দফায় পৌরসভার ভোট গ্রহণের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেন দ্বিতীয় দফা নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী পাবনা জেলার ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া ও সুজানগরসহ দেশের ৬১ পৌর সভার নির্বাচন হবে। ঘোষিত তারিখ অনুযায়ী ২০ ডিসেম্বর মনোয়নপত্র জমা দেবার শেষ তারিখ। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও ২৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। সাঁথিয়ায় ভোট হবে ব্যালটে।
Post Views: 49








