৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

পাবনায় অজ্ঞান পার্টির খপ্পড়ে কাতার প্রবাসী যুবক সর্বশান্ত

শেয়ার করুন:

সংবাদদাতা : অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে কাতার প্রবাসী এক যুবক সর্বশান্ত হয়ে বাড়ি ফিরেছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের উত্তর মাসুমদিয়া মন্ডলের মোড় এলাকার আফতাব আলী মন্ডলের ছেলে এমডি শরিফুল ইসলাম দীর্ঘ প্রায় ৩ বছর যাবত কাতার প্রবাসী। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কাতার থেকে গত ৯ আক্টোবর দেশে আসেন। তাকে আনতে যাওয়া ভাস্তে সুজন মন্ডলকে সাথে নিয়ে ঐদিন সন্ধা ৬টার দিকে ঢাকা বিমান বন্দর এলাকা থেকে একটি প্রাইভেট কার (ভাড়ায় চালিত) নিয়ে পাবনা আসার পথে জনৈক ব্যাক্তির সাথে পরিচয় হয়। তিনিও পাবনা আসবেন বলে ৩জন এক সঙ্গে রওনা হন। ঢাকা শহর ছেড়ে বেশ কিছু দুর এসে ঐব্যাক্তি মোবাইল ফোনে আরেকজনকে ডেকে এনে গাড়িতে ওঠান। কিছুক্ষণ পর গাড়ির মধ্যে তারা বিস্কুট ও কলা খাওয়া শুরু করেন। কাতার প্রবাসী শরিফুল ও তার ভাস্তে সুজনও তাদের দেয়া বিস্কুট-কলা খায়। এর এক পর্যায় শরিফুল ও সুজন অজ্ঞান হয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুরে প্রাইভেট কার থেকে তাদের ফেলে দিয়ে মালামাল নিয়ে অজ্ঞান পার্টির সদস্যরা পালিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
কাতার প্রবাসী এমডি শরিফুল ইসলাম জানান, ২টি বড় লাগ্যেজ ব্যাগ, ২টি দামী মোবাইল ফোন সেট, স্বর্ণের চেনসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি তার হারানো মালামাল উদ্ধারে পাবনার পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন।