এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ত্রিশ বছর আগে ভাঙ্গুড়া উপজেলার খাঁনমরিচ ইউনিয়ন পরিষদের অর্থায়নে ভাষা শহীদদের স্মরণে ময়দানদিঘী বাজারের উত্তরপাশে কমিউনিটি সেন্টার সংলগ্ন সরকারি ভূমিতে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। এরপর থেকে শহীদ মিনারটিতে এলাকাবাসী প্রতি বছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। এরই এক পর্যায় এলাকার জনৈক প্রভাবশালী ব্যাক্তি শহীদ মিনারটির প্রবেশ পথসহ জায়গা দখল করে ঘর তুলেন। ফলে শহীদ মিনারটিতে প্রবেশ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘ দিন ধরে শহীদ মিনার অযতœ অবহেলায় পড়ে
থাকায় শহীদ মিনার চত্বরটি এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সচেতন এলাকাবাসী শহীদ মিনারটির এমন দশায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন সচেতন ব্যক্তি জানান, স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম দুলাল শহীদ মিনারের প্রবেশ পথে ঘর নির্মানসহ জায়গা দখল করে রেখেছেন। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে শহীদ মিনারটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দাবী জানান।
স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সেখানে মানুষ মল-মূত্র ত্যাগ করছে। শহীদ মিনারটি দখলমুক্ত করে সর্বস্তরের মানুষকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, অভিযোগ পেয়েছি, শহীদ মিনারটি সরেজমিন পরিদর্শন করে ২১ ফেব্রæয়ারির আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







