৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

পাবনায় সাংবাদিকদের সাথে এসপি’র মতবিনিময়

শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি: দেশব্যাপী নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে পাবনা জেলা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে মতবিনিময় সভা শুরুতেই জেলা পুলিশের নতুন নিয়োগ সংক্রান্ত প্রচার অভিযানের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, পাবনা জেলায় নতুন নিয়মে পুলিশ কনস্টেবল পদে এবার ৫৩জনকে নিয়োগ দেয়া হবে। পাবনা পুলিশ লাইনস মাঠে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে শারীরিক পরীক্ষা। ১৫ নভেম্বর লিখিত ও ২২ নভেম্বর মনস্তাত্তি¡ক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে িি.িঢ়ড়ষরপব.মড়া.নফ এই ওয়েব সাইডে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
পুলিশ সুপার এবারের নিয়োগ সংক্রান্ত সচ্ছতা আর দালাল থেকে সাবধান থাকতে প্রার্থীসহ সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, যেকোন প্রার্থীর বিষয়ে কোন ধরনের অভিযোগ পাওয়া গেলে তাকে বাতিল করা হবে। “চাকরি নয়, সেবা” এই প্রতিপাদ্যকে ধারন করে বাংলাদেশ পুলিশ বাহীনিতে এবারে নিয়োগ দেয়া হবে। আর এরই অংশ হিসাবে পাবনা জেলা পুলিশসহ বাংলাদেশ পুলিশ স্যোসাল মিডিয়াতে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারনা চালাচ্ছেন। জেলার তরুন, মেধাবী, সাহসী, সৎ, যোগ্য প্রার্থীদের উৎসাহিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ভিডিও চিত্রের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার তথ্যচিত্র দেখানো হচ্ছে।
পুলিশ সুপার আরো বলেন, এই নিয়োগ পদ্ধতিতে একজন প্রার্থী সাত ধাপ অতিক্রম করে তবে নিয়োগ পাবেন। অনলাইনে মাধ্যমে প্রত্যেক আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে। সেই আবেদন যাচাই বাছাই করে নিয়োগ কার্যক্রম এগিয়ে যাবে। প্রতিটি প্রার্থীর আবেদন পত্র ওয়েব পেজের মাধ্য যাচাই বাছাই করা হবে। কোন ধরনের অসত্য তথ্য পাওয়া গেলে নিয়োগ কার্যক্রমের যেকোন পর্যায়ে সেটি বাতিল বলে গন্য হবে। বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড সম্বলিত একটি (এসএমএস) পাঠানো হবে। চলতি মাসের ১০ সেপ্টেম্বর থেকে এই আবেদেনের কার্যক্রশ শুরু হয়ে চলবে আগামী মাসের ৭ অক্টোবর পর্যন্ত।  সৎ, সাহসী, দেশের জন্য যেকোন চ্যালেঞ্চ গ্রহণে সক্ষম এমন প্রার্থীদেরকে এবারে বেছে নেয়া হবে। সম্পর্ণ মেধা, যোগ্যতা ও সচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োমে এবারে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হবে। চাকরি পাওয়ার ক্ষেত্র কারো সাথে যোগাযোগ করে কোন লাভ হবেনা। কারন আমরা যোগ্য প্রার্থী বেছেই নিয়োগ দেয়া হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপাার মাসুদ আলম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রোকনুজ্জামান, ডি আই ওয়ান মোঃ আশরাফুজ্জামান, ডিবি ওসি মোঃ আব্দুল হান্নান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, পাবনা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, একুশে টিভির রাজিউর রহমান রুমী, বাংলাটিভির এসএম আলম, একাত্তর টিভির মুস্তাফিজুর রহমান, এসএ টিভির কলিট তালুকদার, ডিবিসি নিউজ এর প্রার্থ হাসান, এটিএন নিউজ এর রিজভী জয়, গাজী টিভির ইমরোজ খোন্দকার বাপ্পী, সহ স্থানীয় বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।