ইছামতিনিউজ২৪.কমঃ তাহসিন কামাল তনিমা এ বছর লন্ডনের লিঙ্কন্স ইন থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বার অ্যাট ল (ব্যারিস্টার) ডিগ্রী লাভ করেছেন। তিনি ইউনিভারসিটি অব লন্ডন থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত এল এল বি পরীক্ষায় অনার্স মার্কসহ প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হন এবং মেধা তালিকায় ওয়ার্ল্ডওয়ারী শীর্ষ পনেরতে স্থান লাভ করেন। তিনি ও- লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দ্য ডেইলী ষ্টার এওয়ার্ড এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ কর্তৃক সার্টিফিকেট অব একাডেমিক মেরিট পুরস্কার লাভ করেন। তিনি একজন মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী ওয়েলফেয়ার সংস্থা আকাফ এর অন্যতম উপদেষ্টা। তিনি অনারেবল লিংকন্স ইন সোসাইটি ও এমনেস্টি ইন্টারন্যাশলারের সদস্য। বর্তমানে তিনি ঢাকা ল কলেজ অব লিগ্যাল স্টাডিজ (সাউথ) এর আইন বিষয়ে অধ্যাপনা ও দেশের প্রখ্যাত ল’ ফার্ম ফারুক এসোসিয়েটস এর এসোসিয়েট হিসাবে কর্মরত। তাহসিন কামাল তনিমা এডভোকেট সিমকী ইমাম খান এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও লেখক জি এম এম কামাল পাশার তৃতীয় কন্যা।তাহসিন কামাল তনিমার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার সেলুন্দা গ্রামে।
Post Views: 53








