৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

বেড়া উপজেলা আ,লীগের সম্মেলন, রঞ্জন সভাপতি- সাইদ সম্পাদক

শেয়ার করুন:

বেড়া প্রতিনিধিঃ বেড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রঞ্জন সভাপতি সাইদ সাধারণ সম্পাদক নির্বাচিত

পাবনার বেড়া উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন সভাপতি ও প্রভাষক আবু সাইদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে বেড়া বিবি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। 

বেড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রিয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যকারী সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল।