ইছামতিনিউজ২৪.কমঃ সাঁথিয়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলের অব্যহতির আদেশ প্রত্যাহার করে নিয়েছে জেলা যুবলীগ। রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুটুলের বিরুদ্ধে এক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গত বছরের ২৮ অক্টোবর তাকে দল থেকে অব্যহতি দেয়া হয়। পরবর্তিতে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের মাধ্যমে অব্যহতি আদেশ প্রত্যাহার চেয়ে যুবলীগের চেয়ারম্যান বরাবর আবেদন করেন টুটুল। আবেদনের প্রেক্ষিতে জেলা যুবলীগ তদন্ত করে টুটুলের বিরুদ্ধে আনিত অভিযোগের সাথে তার সম্পৃক্ততা পায়নি। ২৩ মে এক দলীয় প্যাডে জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্মআহ্বায়কের স্বাক্ষরিত আদেশে আশরাফুজ্জামান টুটুলের অব্যহতি প্রত্যাহার করে তাকে স্ব-পদে পূর্ণবহাল করা হয়। টুটুলের স্ব- পদে বহালের ফলে উপজেলা যুবলীগ প্রান ফরে পেল বলে যুবলীগ নেতা কর্মীদের ধারণা। তারা সাংগঠনিক কাজে আবারও গতি ফিরে আসবে বলে আশা করেন।
প্রকাশঃ অভিভাবকহীন সাঁথিয়া উপজেলা যুবলীগ ও এক সদস্যের উপজেলা যুবলীগের কমিটি, সাংগঠনিক কাজ ব্যাহত শীরোনামে ইছামতিনিউজ টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকায় দুইটি সংবাদ প্রকাশ করা হয়।








