৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

সংবাদ প্রকাশের পর সেই মাদক ব্যবসায়ী আমিরুল আটক

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের ভনানীপুর বাসী মাদক ব্যবসায়ী আমিরুলের কাছে জিম্মি  শিরোনামে ২১ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল“ইছামতিনিউজটুয়েন্টিফোর.কমে” সংবাদ প্রকাশের পর গ্রেফতার করা হলো মাদক ব্যবসায়ী আমিরুলকে। বৃহস্পতিবার দিনগত রাতে আতাইকুলা থানার এসআই আব্দুল হাই মোতলেবের নেতৃত্বে সঙ্গীও ফোর্স আমিরুলকে গাঁজাসহ আতাইকুলা থানার রঘুনাথপুর থেকে আটক করে। শুক্রবার মাদক ব্যবসায়ীকে পাবনা আদালতে প্রেরণ করা হয়। ভবানীপুরবাসী তার বিরুদ্ধে শালিসী বৈঠক ডাকায় আমিরুল শশুড়বাড়ী থেকে রঘুনাথপুর বাবার বাড়ীতে আশ্রয় নেন।

এর আগে  ওই গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ মাদক ব্যবসায়ীর হাত থেকে পরিত্রানের জন্য একটি শালিসী বৈঠাকের আয়োজন করে।
গত ১৬ সেপ্টেম্বর বিকালে স্থানীয়রা ভুলবাড়িয়া ইউপির ৮নং ওয়ার্ডেও ইউপি সদস্য মোঃ আজমত আলীর আহবানে আমিরুলের বিরুদ্ধে ১০৭ নং ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশী বৈঠক ডাকা হয়। উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ আঃ মজিদের সভাপতিত্বে শালিশী বৈঠক বসলেও আমিরুল উপস্থিত হয় না। উক্ত সালিশী বৈঠাকে আমিরুলের স্ত্রী মোছাঃ সাদিয়া খাতুন ক্ষোভের সাথে বলেন, তার স্বামী নিজে মাদক গ্রহণ করে ও বিক্রি করে। এমনকি তাকেও (স্ত্রী) মাদক গ্রহণে বাধ্য করে। যারা কিনতে আসে তাদের নিকট মাদক না দিলে স্ত্রীকে মারপিট করে। উক্ত মিটিয়ে উপস্থিত জনতা মাদক ব্যবসায়ী আমিরুলের বিচার দাবী করেন।
পরে পাবনা আদালতে স্ত্রী সাদিয়া খাতুন বাদী হয়ে পাবনা আদালতে স্বামী আমিরুলের বিরুদ্ধে মামলা করে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকসহ আমিরুলকে আটক কওে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। সেখানে মাদক সেখানেই অভিযান চলানো হবে।