ইছামতিনিউজটুয়েন্টিফোর. কম রিপোর্টঃ ইছামতিনিউজ২৪. কমে সংবাদ প্রকাশের পর পাবনার আমিনপুরের চরবোয়ালিয়া গাজনার বিল থেকে উদ্ধার অজ্ঞাত (৬০) ব্যক্তির সন্ধান মিলেছে। সে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বান্নাই গ্রামের মৃত আঃ জলিল এর ছেলে আঃ সাত্তার। গত তিন দিন হলো সে বাড়ি থেকে নিখোঁজ হয়। ইছামতিনিউজ টুয়েন্টিফোর. কম অনলাইন নিউজ পোর্টালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরেই অজ্ঞাত লাশের পরিচয় নিশ্চিত করেন যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আব্দুল আলিম রিপন। তিনি জানান, আঃ সাত্তার কয়েক মাস যার্বত অসুস্থ রয়েছেন। তার মানুষিক সমস্যার কারণে ডাক্তার বাড়িতে থাকতে পরামর্শ দিয়েছিল। তার বড় ভাইও একই ভাবে মৃতু্য বরণ করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয় মৎসীজীবিরা ওই লাশটি ভাসতে দেখতে পায়। তারা লাশটি পানি থেকে উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়।
আমিনপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এলাকা সূত্রে জানা যায়, বুধবার বিকালে স্থানীয়রা ও ব্যক্তিকে বিলের পারে ঘুরতে দেখেন। অনেকেই তার পরিচয় জানার চেষ্টা করলেও সে কিছু বলেনি।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।







