প্রতিনিধি
সাঁথিয়া ঃ-পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতদের বুধবার(১৯ মে) দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার(১৮ মে) রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের জহুরুলের বাড়ী হতে জুয়া খেলার সময় সরঞ্জানসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বৃহস্পতিপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে জহুরুল, ওয়াজ আলীর ছেলে ইমরান, জিন্দার আলীর ছেলে আলমগীর, কসিমুদ্দিনের ছেলে আঃ মজিদ, আকবার আলীর ছেলে আঃ আওয়াল ও হাবিবুর রহমানের ছেলে মনিরুল ইসলাম।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, আটককৃতদের জুয়া আইন মামলায় বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।##
Post Views: 57







