৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় আজ থেকে আবার নৌকা বাইচ শুরু

শেয়ার করুন:

সাঁথিয়া সংবাদদাতা ঃ পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে আজ থেকে দ্বিতীয় দফা ফের নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হবে। বোয়ালমারি বণিক সমিতি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ইছামতি নদীতে এ নৌকা বাইচ শুরু হচ্ছে। সাঁথিয়া পৌর সভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: শামসুল হক টুকু এমপি।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থাকবেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আশিফ সামস্ রঞ্জন,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, সাঁথিয়া পৌর সভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা আ,লীগের সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু,  সাধারণ সম্পাদক তপন হায়দার সান, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সম্পাদক আবুল কাশেম, বিশিষ্ট্য শিল্পপতি ওবাইদুল হোসেন ও ব্যবসায়ী আব্দুল আলীম  প্রমূখ।