আরপিএস সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ ইন্তাজ আলী জানান, নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া, পুষ্পপাড়া ও সুন্দরকান্দি গ্রামের শিক্ষিত কর্মজীবি যুবকদের নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত একটি মানবিক সংস্থা গঠন করা হয়েছে। তিন গ্রামের বর্তমান সদস্য সংখ্যা ৬২ জন। শিক্ষিত যুবকরা এগিয়ে আসলে ভবিষ্যতে সদস্য সংখ্যা আরো বাড়বে। মহামারী করোনার মধ্যে কর্মহীন দরিদ্র জনগোষ্ঠির মাঝে চাল, ডাল, আলু, সেমাই, চিনি বিতরন অনুষ্ঠানে নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক ও সুধীবৃন্দ। এ বিষয়ে আরপিএস সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, মহামারী করোনার মধ্যে কর্মহীন দরিদ্র জনগোষ্ঠির মাঝে চাল, ডাল, আলু, সেমাই, চিনি, দুধ, ডিমসহ নানান সামগ্রী বিতরন, মেধাবী দরিদ্রদের লেখাপড়ার খরচ যোগান দেয়া, হাফেজিয়া মাদ্রসা প্রতিষ্ঠায় নগদ অর্থ প্রদানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে দান ও সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন সদস্যরা। সদ্য প্রতিষ্ঠিত সংস্থাটির সার্বিক সহায়তা করতে সকলের সাহায্য কামনা করেন।








