৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে আহত, আটক -১

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জেরে পাবনার সাঁথিয়ায় আলহাজ (৩৫) নামে এক আ’লীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষরা। আলহাজ্ব উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ধুলাউড়ি ইউনিয়নের তেরখাদা গ্রামে আ’লীগ পার্টি অফিসে। পুলিশ তাৎক্ষনিক রুবেল নামে একজনকে আটক করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, শুক্রবার (২৮ মে) ধুলাউড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আ”লীগের সাধারণ সম্পাদক আলহাজ দলীয় নেতা কর্মীদের সাথে পার্টি অফিসে অবস্থান করছিল।  রাত সাড়ে ১০টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দেশী তৈরী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইকবাল, হাচনা খাতুনের নেতৃত্বে ১০/১২জন অতর্কিতভাবে হামলা চালিয়ে আলহাজকে পার্টি অফিসের ভিতরে পেয়ে চাপাতি, হাসুয়া, লোহার পাইপ দিয়ে এলাপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর আহত করে বীর দপর্ণে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলহাজকে উদ্ধার করে  রাতেই সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আলহাজের ছোট ভাই রবিউল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আর ১০/১২ জনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ তাৎক্ষনিক অভিযুক্ত রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তাৎক্ষনিক অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। মামলা হলে বাকীদেরও গ্রেফতার করা হবে।##