৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় চাউল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারশীপ বাতিল

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি, পাবনার সাঁথিয়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার জামাল উদ্দিনের বিরুদ্ধে ১০ টাকা দরে চাউল বিতরণের অনিয়মের অভিযোগে ডিলারশীপ বাতিল করা হয়েছে বলে উপজেলা নিবার্হী কর্মকর্তা জামাল আহমেদ জানিয়েছেন। জামাল উদ্দিন ধুলাউড়ি ইউনিয়নের ঢহরজানি গ্রামের মৃত আলহাজ¦ মিজানুর রহমানের ছেলে ও ধুলাউড়ি বাজারে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার।
জানাযায়, পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার জামাল উদ্দিন চলতি অক্টোবর মাসের হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর (১০টাকা কেজি দরে) চাউল বিতরণ করতে অনিয়মের আশ্রয় নেন। এ ব্যাপারে কার্ডধারীরা ইউপি চেয়ারম্যান জরিপ আহম্মেদ মাষ্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ এর নিকট অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনুর আলম ও সহকারী শিক্ষা কর্মকর্তা ও তদারিক কর্মকর্তা জাহিদুলকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন। তারা ১০/১০/২১ইং তারিখ সরজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পান বলে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদন পাওয়ার পর উপজেলা নিবার্হী কর্মকর্তার নিদের্শে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনুর আলম গত ১২ অক্টোবর বিকেলে খাদ্যবান্ধব কমিটির সভার আহবান করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে কমিটির সিদ্ধান্ত হয় উপজেলার ধুলাউড়ি বাজারের হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার জামাল উদ্দিনের বিরুদ্ধে ১০ টাকা দরে চাউল বিতরণের অনিয়মের সত্যতা পাওয়া য়ায়। সেহেতু তার ডিলারশীপ বাতিল করে নতুন ডিলার নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার জামাল উদ্দিন জানান, আমি ষড়যন্ত্রের শিকার। আমি আগামী ইউপি নির্বাচনে নির্বাচন করার জন্য ঘোষণা দিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কয়েকজন কার্ডধারীকে দিয়ে অভিযোগ দাযের করেছে। আমি কোন অনিয়ম করিনি।##