৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় চোর সন্দেহে গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার

শেয়ার করুন:

 সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সাংবাদিকের বাসায় চুরি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে আটকসহ চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত বুধবার(০৬ আক্টোবর) দুপুরে  সাঁথিয়া বাজারে অবস্থিত সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের বাসায় চোররা প্রবেশ করে পানির লাইনের মটর চুরি করে নিয়ে যায়। পরে বাসার লোকজন পানির লাইনের মটর চালালে পানি না উঠায় দেখে যে ঐ স্থান থেকে মটরটি চুরি হয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় অভিযোগ করলে থানা পুলিশ বাসার স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সন্দেহে ঐদিন সন্ধ্যায় বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামের ওয়াজ আলীর ছেলে রফিকুল ইসলাম(৩৫)কে আটক করে সাঁথিয়া থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএন্ডবি বাজারের ভাংড়ির দোকাস থেকে চুরিকৃত মটর উদ্ধারসহ দোকারদার মাসুদ রানা শাউন(২৩)কে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে মামলা নং-৭ তারিখ-০৬.১০.২১ইং। গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, রহিরাগতরা সাংবাদিকের বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। তাদেরকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।##