সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিÑপাবনার সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভেরোসেল টিকার সংকটে ফিরে যাচ্ছে মানুষ। এ অবস্থা কবে নিরসন হবে জানে না কেউ। বৃহস্পতিবার সরজমিনে হাসপাতালে গেলে দেখা যায় টিকানেয়ার জন্য হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়। এদের মধ্যে বয়বৃদ্ধ ও অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী ছিল। কেউ টিকা নিয়ে বাড়ি যাচ্ছেন আবার কেউ পাচ্ছে না। সার্ভারে সমস্যার কারণে অনেকের ম্যাসেজে আসতে দেরী হওয়ায় সঠিক সময়ে টিকা নিতে পারেননি কেউ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টিকা নিতে আসা এমন কয়েকজন জানান, সকাল থেকে লাইনে দাড়িয়ে ছিলাম, টিকা নেয়ার জন্য। যখন টিকা নেয়ার জায়গায় পৌছালাম তখন বলে টিকা শেষ।
সাঁথিয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মামুন আব্দুল্লাহ জানান, আজ বৃহস্পতিবার ১৮০০ জনকে টিকা দেয়া হয়েছে। আমাদের কাছে করোনা ভ্যাকসিন ভেরোসেল টিকা যা ছিল তা শেষ হয়ে গেছে। পাবনা সিভিলসার্জনের অফিসে খোঁজ নিয়ে জানলাম সেখানেও টিকা নেই। আবার কবে আসবে তা তিনি বলতে পারেননি। তবে এলে আবার দেয়া শুরু হবে।
Post Views: 86







