৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ধংস করা হলো বিপুল পরিমান খাদ্যদ্রব্য

শেয়ার করুন:

সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ার রঘুরামপুরে মৃর্ধা স্টোরের গোডাউন ও ২৪ মাইলের দোকান থেকে বিপুল পরিমান শিশু খাদ্যদ্রব্য ধংস ও আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রট। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযানে

আসেন সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিনরুজ্জামান। ভোজ্য তেলের পরিবর্তে দোকানে সন্ধান পান মেয়াদ উত্তির্ণ খাদ্য দ্রব্য, প্রসাধনী সমগ্রীসহ নানা দ্রব্যের। পরে অভিযান চালানো হয় মৃর্ধা স্টোরের মালিক বকুল হোসেনের বাড়ির গোডাউনে। সেখান থেকে লক্ষাধিক টাকার মেয়াদ উত্তির্ণ খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাদ্যদ্রব্য আগুনে পুড়িয়ে ও ভেঙ্গে কেটে নষ্ট করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বকুল হোসেনকে মেয়াদ উত্তির্ণ পণ্য রাখার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সাঁথিয়া থানার পুলিশ,  ক্ষেতুপাড়া ইউনিয়নের নায়েব রেজাউল করিম ও কাশিনাথপুর ইউনিয়ের নায়েব উপস্থিত ছিলেন। সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান জানান, আমরা তেলের সন্ধানে এসে মেয়াদ উত্তির্ণ খাদ্য পাই। খাদ্যদ্রব্য ধংস করা হয়েছে এবং ব্যবসায়ী বকুল হোসেন কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।