সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃপাবনার সাঁথিয়া প্রেসক্লাবের নতুন সদস্য ভর্তির নিবার্চন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নিবাচর্নের সময় নিধারণ থাকলেও বেলা সাড়ে ১২টার মধ্যেই সকল সদস্য ভোট প্রয়োগ করেন। এতে নিবার্চিত সদস্যরা হলেন ফারুক হোসেন দৈনিক যাযযায়দিন), খালেকুজ্জামান পান্নু দৈনিক আলোকিত বাংলাদেশ), তাইজুল ইসলাম (দৈনিক নাগরিক ভাবনা)। নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন সাংবাদিক রতন দাস, সহকারী রিটানিং এর দায়িত্ব পালন করেন সাংবাদিক মানিক মিয়া রানা ও আলিউল ইসলাম অলি। রিটানিং অফিসার ফলাফলের শীট ষোষণা করেন এবং তা সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক আবুল কাশেমর হাতে হস্তান্তর করেন।##
Post Views: 46








