সাঁথিয়া (পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ইছামতি নদীতে নৌকা বাইচ শুক্রবার বিকালে শুরু হয়েছে। সাঁথিয়ার বোয়াইলমারি বণিক সমিতির উদ্যোগে প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: শামসুল হক টুকু এমপি। সাঁথিয়া পৌর সভার সাবেক মেয়র মিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সাঁথিয়া উপজেলা আ,লীগের সহ-সভাপতি হাসান আলী খান, কার্তিক চন্দ্র সাহা, আতাউর রহমান শামীম, পাবনা জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি অজয় কুমার দাশ, উপজেলা পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশীল কুমার দাশ, পদ্মা এগ্রো কো: লি: এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলীম,সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সম্পাদক আবুল কাশেম মোল্লা, বোয়াইলমারি বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, সাধারণ সম্পাদক তাহের প্রাং প্রমূখ। বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুপারে জনতার ঢল নামে। ###








