সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় শারদীয় দ;ুর্গোৎসব২০২১ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা ও সরকারী অনুদান(ডিও) প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ৬৮ পাবনা-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড, শামসুল হক টুকু এমপি। আরো বক্ত্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্রাহ আল মাহমুদ দেলোয়ার,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা পূর্জা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস, আ’লীগ নেতা হাসান আলী খান, কার্তিক সাহাসহ চেয়ারম্যন মন্ডুবের সভাপতিবৃন্দ। উপজেলায় ৪৩টি মন্ডুবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।








