৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ২ হিরোইন ব্যবসায়ী গ্রেপ্তার, ৪’শ গ্রাম হিরোইন উদ্ধার

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলা হাটবাড়িয়া-বোয়াইলমারী বাজার থেকে ২ হিরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ৪গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। করেছে। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পাইকশা গ্রামের আব্দুল লতিফের ছেলে হারেজ আলী(৪০),বড় পাইকশা গ্রামের শুকুর আলী ছেলে মানিক(২০)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হাটবাড়িয়া-বোয়াইলমারী বাজারে হিরোইন বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেপ্তারসহ তাদের কাছে রক্ষিত ৪ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় পাবনা আদলতে প্রেরণ করা হয়েছে।#