৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দত্তকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম(৩৫)কে গ্রেপ্তার করেছে। এসময় তার হেফাজতে থাকা ৫গ্রাম হিরোইন উদ্ধার করে। সে উপজেলার দত্তকান্দি গ্রামের জানবক্সের ছেলে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।##