৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়া ও সুজানগরে প্রস্তাবিত স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

শেয়ার করুন:

  সাঁথিয়া ও সুজানগর প্রতিনিধিঃ পাবনা জেলার সুজানগর উপজেলায় প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন  যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের  উপসচিব   লুলু বিলকিস বানু এর নেতৃত্বে একটি বিশেষ টিম। উপজেলা পর্যায়ে শেখ রাসেল  মিনি স্টেডিয়াম  নির্মাণ(৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ১৩ ফেব্রয়ারী (রবিবার) বেলা সাড়ে ১০টায় সাঁথিয়া পৌরসভার বোয়াইলমারী-গাগড়াখালী শেখ রাসেলের মিনি টেডিয়ামের স্থান নির্ধারন ও দুপুরে সুজানগর পৌরসভার  তিন নং ওয়ার্ডের ভবানীপুর কাঁচারীপাড়ায় স্টেডিয়ামের জন্য  নির্ধারিত  জায়গা  পরিদর্শন করেন তারা।  

এ ছাড়াও সাঁথিয়ার গাহড়াখালি এলাকায় মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল। এ সময় সাঁথিয়া উপজেলা নিবাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো.রওশন আলী,পাবনা জেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, কার্য নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সুজানগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ , ইউনিয়ন ভ’মি এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্বপ্নের  এ স্টেডিয়ামটি নির্মিত হলে  সুজানগরের  ক্রীড়াঙ্গনের  অনেক বড় অবদান রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।