৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে গৃহবধূকে হত্যার অভিযোগ

শেয়ার করুন:

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে মোছা.বন্যা খাতুন(২৫) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী। বন্যা খাতুনের পিতা ইউনুস আলীর অভিযোগ তার মেয়েকে স্বমী ফিরোজ হোসেন নির্যাতনের পর হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ অভিযোগ অস্বীকার করে ফিরোজ হোসেন জানান, সবার অজান্তে সোমবার ভোর রাতের দিকে তার স্ত্রী আত্মহত্যা করেছে।  সুজানগর থানার ওসি) আব্দুল হাননান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের  রিপোর্ট পেলে  কিভাবে  মৃত্যু হয়েছে  সেটি জানা যাবে। এ ব্যাপারে  থানায়  একটি  অপমৃত্যুর মামলা হয়েছে।