৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী পালিত

শেয়ার করুন:

এম এ আলিম রিপন ঃ  কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা  ও দোয়া মাহফিলের  মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর,তাঁরই সুযোগ্য কন্যা,মাদার অব হিউম্যানিটি,চ্যাম্পিয়ন অব দি আর্থ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)  সুজানগর আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে  এ অনুষ্ঠানের আয়োজন  করা হয়। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জন্মদিনের  আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের  সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান , কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,দপ্তর সম্পাদক আজিজুর রহমান,শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,সাধারণ সম্পাদক শেখ মিলন,উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ  দোয়া করা সহ প্রধানমন্ত্রীর সফলতা কামনার পাশাপাশি দেশ ও জাতির সুখ,সমৃদ্ধি এবং কল্যাণ কামনা  করে দোয়া পরিচালনা করা হয়।  এর আগে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে  প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।    উল্লেখ্য   ১৯৪৭ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ও শেখ  ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ  হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন।