৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে শিক্ষিকার আপত্তিকর ভিডিও ভাইরাল:বদলির সুপারিশ

শেয়ার করুন:

এম এ আলিম রিপন,সুজানগ(পাবনা)ঃ পাবনার সুজানগর উপজেলার উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ওই শিক্ষিকা সহ অভিযুক্ত অপর দুই শিক্ষককে বদলির সুপারিশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি। এর মধ্যে একজন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অপরজন হলেন উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এদিকে স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষকদের এ ধরণের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পরার ঘটনায় ক্ষেভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান,  এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের মান চরম ভাবে ক্ষুন্ন হওয়ায় অভিযুক্ত দুই স্কুল শিক্ষক ও শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আলম হোসেন নামক ওই বিদ্যালয়ের এক অভিভাবক গত বুধবার একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কমিটির সভায় এ বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীন জানান, প্রাথমিকভাবে শিক্ষা কমিটির সভায় অভিযুক্ত   দুই স্কুল শিক্ষক ও  শিক্ষিকার বক্তব্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সত্য বলে মনে হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কমিটির  নির্বাহী ভাইস চেয়ারম্যান মো.রওশন আলী বলেন, উপজেলা শিক্ষা কমিটির পক্ষ থেকে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই শিক্ষিকা সহ অভিযুক্ত দুই স্কুল শিক্ষককে দ্রæত বদলির জন্য সুপারিশ করা হয়েছে। এবং একই সাথে   শিক্ষিকা সহ ২ শিক্ষককে পাঁচ কার্যদিবসের মধ্যে বিষয়টি লিখিতভাবে জবাব বলা হয়েছে।  জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে  বিভাগীয় মামলা দায়ের সহ পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও এলাকাবাসীর ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।