এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যেন সুজানগর থানা পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তারা সরকারি নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে রাত পরিশ্রম করে যাচ্ছে। করোনা আতংকের মধ্যেও জিবনের ঝুঁকি নিয়ে পুলিশ সেবামূলক এ সকল কাজের সাথে জড়িত থাকায় সুজানগর থানা পুলিশের স্বাস্থ্য সুরক্ষার জন্য পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের পক্ষ থেকে এক হাজার পিস মাস্ক প্রদান করা হয়েছে । রবিবার(২৭ জুন) সুজানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নিকট এমপি ফিরোজ কবিরের পক্ষে মাস্ক প্রদান করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এর ব্যক্তিগত সহকারী মো. তাজ উদ্দিন। মাস্ক প্রদানকালে থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আয়নাল এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় থানা পুলিশকে মাস্ক প্রদান করায় সংসদ সদস্য এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন থানার ওসি মিজানুর রহমান। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ প্রতিনিধিকে জানান, দেশের এই ক্রান্তিলগ্নে করোনাভাইরাস প্রতিরোধে ডাক্তারের পাশাপাশি পুলিশ সদস্যরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন । তাই তাদের দিকটাও খেয়াল করা খুব জরুরী। এ কারণেই সরকারের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়িয়েছি। উল্লেখ্য সুজানগর থানা ছাড়াও পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের পক্ষ থেকে সুজানগর হাসপাতালে ২ হাজার পিস ও আমিনপুর থানা পুলিশের মাঝে ১ হাজার পিস মাস্ক প্রদান করা হয় ।
Post Views: 66








