৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা

শেয়ার করুন:

এম এ আলিম রিপন,সুজানগর : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে সুজানগর উপজেলার পাঁচ শতাধিক অসহায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা  দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হেদায়েতুল্লাহ ডাবলুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশার সঞ্চালনায়  ফ্রি চিকিৎসা সেবা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন  পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু তোহা মোহাম্মদ শাকিল।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বিনামূল্যে অসহায় গরিব মানুষদের চিকিৎসা সেবা প্রদানের  এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরণের উদ্যোগ গ্রহন করার জন্য তিনি মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবান জানান। পাশাপাশি আগামীতেও  উপজেলার অসহায় গরিব মানুষদের জন্য বিনামূল্যে এ ধরণের চিকিৎসাসেবা  মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার অব্যাহত রাখবে বলে প্রত্যাশা রাখেন। চিকিৎসাসেবা নিতে আসা অসহায় মাজেদা খাতুন নামে এক ব্যক্তি জানান, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের  মাধ্যমে চিকিৎসা নিতে পেরে ভালো লাগছে। আমার মতো আরো অনেক অসহায়,দুস্থ ও গরীব রুগী এখানে এসে চিকিৎসা সেবা নিতে পেরে উপকৃত হয়েছেন। মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হেদায়েতুল্লাহ ডাবলু জানান,প্রতিবছরই বিভিন্ন দিবসকে ঘিরে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায় গরীব রুগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা আমরা চিকিৎসাসেবা প্রদান করে থাকি। তবে এবার মুজিব শতবর্ষ ও  বিজয়ের  সুবর্ণজয়ন্তী উপলক্ষে বড় পরিসরে  এ কার্যক্রম করা হয়েছে। আগামীতেও এ ধরণের কার্যক্রম চলমান থাকবে ইনশআল্লাহ বলে জানান।   বৃহস্পতিবার দিনব্যাপী  চিকিৎসা সেবা প্রদান করেন অধ্যাপক ড.(ডাঃ) কামাল ওসমান, ডাঃ মঞ্জুরা  রহমান(গাইনী), ডাঃ সেলিম মোরশেদ,ডাঃ সাদী হাসনাইন রকি,ডাঃ শফিউল কাউসার(মেডিসিন) ও ডাঃ নেসপাতুল জান্নাত উর্বশী (গাইনী)।