এম এ আলিম রিপন ঃ দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রæপ স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর ৯৫তম জন্মদিন উপলক্ষে সুজানগরের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন স্কয়ার গ্রæপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় পাবনা জেলা মোটর মালিক গ্রæপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব, আ.লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপকমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক বেলায়েত আলী, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো.রুহুল আমিন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সুজানগর উপজেলা আ.লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আবু সাইদ, এস এম সামছুল আলম, হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আব্দুল হাই, তোফাজ্জল হোসেনতোফা, পৌর সচিব গোলাম নবী, পৌর আ,লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল,সাধারণ সম্পাদক শেখ তুষার,পৌর ছাত্রলীগের সভাপতি এস,এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ ইব্রাহীম মোস্তফা কামাল দুলালের নামে পৌর এলাকার দুইটি সড়কের নামকরণ করেছে সুজানগর পৌরসভা।এর আগে পৌরসভার জিরো পয়েন্ট মোড়ে স্যামসন এইচ চৌধুরী সড়ক এবং উপজেলা পরিষদ গেটের সামনে সুজানগরে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল সড়কের উদ্বোধন করেন স্কয়ার গ্রæপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি ।
Post Views: 60








