৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

৩৭ বছরের শিক্ষকতা জীবন শেষ করলেন গীতি কাজী

শেয়ার করুন:

ইছামতিনিউজটুয়েন্টিফোর.কম রিপোর্টঃ সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গীতি কাজী সুদীর্ঘ সাড়ে ৩৭ বছরের শিক্ষকতা জীবনের  অবসর জনিত বিদায়  সম্বর্ধনা  অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মির্জা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুজানগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি ইন্সটাক্টর মীর সোহরাব আলী,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষ। এছাড়াও আরো  বক্তব্য দেন চরদুলাই  স.প্রাবি সহ শি.চঞ্চল কুমার, অত্র বিদ্যালয়ের সহ.শি.রমেছা খাতুন, এসএমসি’র সাবেক  সভাপতি শরীফ মুনীম আহমেদ , চর দুলাই বালিকা ‘র প্র.শি.মোঃ আফজাল হোসেন, দুর্গাপুর সপ্রাবি প্র.শি মির্জা রাশিদুল কবির,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাঈল হোসেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাফিজা খাতুন।  

একই বিদ্যালয়ে ৩৭ বছরের দীর্ঘ কর্ম জীবনের স্মৃতি চারণ করেন বিদায়ী শিক্ষক  গীতি কাজী। বিদায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সশি মোছাঃ সালমা খাতুন। উপস্থিত সবাই বিদায়ী শিক্ষকের বর্ণিল কর্মময় জীবনের  নানা অর্জন  ও সাফল্য   তুলে  ধরে বক্তব্য রাখেন। সুপরিচিত এ শিক্ষকের কর্মজীবন নিয়ে প্রশংসা করেন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।